পাঠক দেখে যে কীভাবে পিতৃসম বন্ধুকে বিশ্বাস করতে গিয়ে সর্বস্ব হারায় টমি, পাঠক জানতে পারে কীভাবে পরস্পরের বৈবাহিক সম্পর্ক ভেঙে পড়লেও টমিকে মুক্তি না দিয়ে কেবল শোষণ করে যায় তার স্ত্রী। কিন্তু এই ঘুনে ধরা সমাজের সবচেয়ে নিখুঁত চিত্রটি ফুটে ওঠে, যখন দেখা যায়, ঘটতে যাওয়া প্রতারণা টের পাওয়ার পরেও সন্তানের শেষ রক্ষা করতে পিতার ইচ্ছাকৃত অবহেলা আর ব্যর্থতা, এমনকি বিপর্যস্ত ছেলেকে আশ্রয় দিতেও পিতার অস্বীকৃতি। টমির নিজের কণ্ঠেই ফুটে ওঠে এই সমাজের চরম সত্য-
"They adore money! Holy money! Beautiful money! While if you didn't have it you were a dummy, a dummy!"
হলিউড, পুঁজিবাদী বিশ্বে এক স্বপ্নবাজির নাম; Image source:
হলিউডের ঝলমলে আলোয় হারিয়ে যাওয়া টমি উইলহামের জীবনের সমাপ্তি হতে পারতো হতাশা আর ব্যর্থতার অন্ধকার গহ্বরে। নিষ্ঠুর, অনুভূতিহীন, যান্ত্রিক শহর থেকে পালিয়ে যেতে চাওয়া টমি হয়তো শান্তি খুঁজতো মৃত্যুর নিস্তব্ধতায়। কিন্তু উপন্যাসের এক অন্যরকম সমাপ্তি টমির গল্পকে হেরে যাওয়ার কাহিনী নয়, বানিয়ে দেয় জীবন জয়ের আখ্যান, সেই সাথে পাঠক পরিচিত হন লেখকের অতুলনীয় লেখনী প্রতিভার সাথে।
বইটি পড়ার সময় শুরুতে পাঠক জীবনের ধ্বংসের সাথে ব্যর্থতার গল্প শুনতে শুনতে শেষে শুনে যাবেন কত ক্ষুদ্র ঘটনা, কত সামান্য একটি দিন মানুষের সারাটা জীবন মুহূর্তেই বদলে দিতে পারে। জীবনের সর্বত্র থেকে নিগৃহীত টমি যখন পাগলের মতো তার অভিশপ্ত জীবনের বোঝা বয়ে বেড়াচ্ছে শহরের রাস্তায় রাস্তায়, তখন এক অচেনা মানুষের জীবনের পরিণতি তাকে বুঝিয়ে দেয়, সকল দৃশ্যমান সত্যের বিপরীতে রয়েছে মানব জীবনের বৃহত্তম অদৃশ্য সত্য, যে সত্য বাতাসের মতোই দেখা যায় না, ছোঁয়া যায় না, তবু তাই-ই জীবন, তাই-ই আড়াল থেকে বাঁচিয়ে রাখে মানুষকে।
সেই সত্যের নাম আশা, অদৃশ্য সেই জীবনের ধারকের নাম বিশ্বাস। নিঃস্ব নায়কের হঠাৎ খুঁজে পাওয়া জীবনের আশা আর বিশ্বাসই মোড় ঘুরিয়ে দেয় উপন্যাসটির। নায়কের সাথে পৃথিবীর সব তিক্ত, রুক্ষ সত্যের সমাহারে হারিয়ে যেতে থাকা পাঠকও যেন নায়কের সাথেই হাজির হয় জীবনের সবচেয়ে সুন্দর ফুলটির সামনে- সেটি আশার ফুল, বিশ্বাস ও বিশ্বাসের ওপরে টিকে থাকা ভালোবাসার ফুল। এই অনুধাবন থেকেই পৃথিবীর এক মানুষ আরেক অপরিচিত মানুষকেও হৃদয় দিয়ে ভালোবেসে এসেছে যুগ যুগ ধরে, অচেনা অজানা প্রাণের জন্য ঝরিয়েছে চোখের পানি। অতি ক্ষুদ্র মানবজীবনে এর চেয়ে বড় সফলতা আর কী হতে পারে! আর কী হতে পারে জীবনে এর চেয়ে বেশি সুন্দর!
নিজেকে খুঁজে পাওয়াতেই জীবনের চূড়ান্ত প্রশান্তি।

No comments:
Post a Comment